শিক্ষার্থীদের জন্য ডেলের বিশেষ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে এসেছেন ডেলের ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়া  বাজারের ব্যবস্থাপনা পরিচালক সালেহ এম হাজি মুনশি। গতকাল বৃহস্পতিবার তিনি ডেলের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে আগামী কয়েক বছরে বাংলাদেশে ডেলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সালেহ এম হাজি মুনশি বলেন, ‘ডেল সব সময় কম খরচে মানুষের কাছে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে চায়। তথ্যপ্রযুক্তির বাজারে দক্ষিণ এশিয়া দ্বিতীয় স্থান দখল করে আছে। এ কারণে আমরা এ অঞ্চলে সেবার মান বাড়াতে চাই। পাশাপাশি বাংলাদেশে শিক্ষার্থীদের কাজে আসবে এমন অনেক প্রকল্প গ্রহণ করা হবে।’ এ সময় ডেলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবীর উপস্থিত ছিলেন। —জিয়াউর রহমানচৌধুরী