শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় পর্বের বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ল্যাপটপ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক উপাচার্য আমিনুল ইসলাম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এস এম মাহাবুবুল হক মজুমদার, বাণিজ্য অনুষদের ডিন রফিকুল ইসলাম, রেজিস্ট্রার মো. ফখরে হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। —বিজ্ঞপ্তি