শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাংকের উপবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) শিক্ষার্থীদের মাসে ৮০০ টাকা করে সেমিস্টারপ্রতি ৪ হাজার ৮০০ টাকা উপবৃত্তি দেবে বিশ্বব্যাংক। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এই সুবিধা চালু করা হয়েছে। এ ছাড়া ডিপিআইয়ের শিক্ষার্থীদের জন্য ‘এক ছাত্র একটি ল্যাপটপ’ কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পুরকৌশল, কম্পিউটার, তড়িৎ, টেলিযোগাযোগ ও বস্ত্র প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনা করে ডিপিআই।
বিজ্ঞপ্তি