শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে কোডারট্রাস্ট আর প্রেনিউরল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে একসঙ্গে কাজ করবে কোডারট্রাস্ট আর প্রেনিউরল্যাব। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কোডারট্রাস্ট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে। কোডারট্রাস্ট প্রোগ্রামারদের ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ দেওয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অপর দিকে দেশি নতুন উদ্যোগ (স্টার্টআপ) হলো প্রেনিউরল্যাব। চুক্তিপত্রে কোডারট্রাস্টের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেন ও প্রেনিউরল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী সই করেন।
আরিফ নিজামী বলেন, ‘আমরা দেশের প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে চাই। প্রেনিউরল্যাব গত দুই বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাকাথন, ডিজাইন প্রতিযোগিতার মতো প্রায় শতাধিক আয়োজন করেছে।
বিজ্ঞপ্তি