শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হওয়া উচিত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

এখন পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পায় না। এ জন্য শিক্ষার্থীরা কেমন বই চায়—তা নিয়ে গণসাক্ষরতা অভিযান গত জুনে একটি অনুষ্ঠান আয়োজন করে। শিক্ষার নীতিনির্ধারকদের উপস্থিতিতে তারা পাঠ্যপুস্তক ও পঠনপ্রক্রিয়া সম্পর্কে তাদের মতামত দেয়। এর আলোকে গণসাক্ষরতা অভিযান শিক্ষার্থীরা কেমন বই চায়, তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে।
এটি কোনো কাঠামোগত গবেষণা ছিল না, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মতামত নিয়ে এই চূড়ান্ত খসড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। খুব শিগগির এটি শিক্ষা কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে।
আমি মনে করি, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এমন হওয়া উচিত যেন তা শিক্ষার্থীদের সামাজিকভাবে দায়িত্ববান, জেন্ডার সংবেদনশীল, বিজ্ঞানমনস্ক ও উন্নত নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।