শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে গতকাল রোববার বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার দ্বিতীয় পর্বের ল্যাপটপ বিতরণ করল। ডিআইইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ও এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সামার-২০১০ সেমিস্টার থেকে ‘ওয়ান স্টুডেন্ট: ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ল্যাপটপ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মো. সবুর খান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যাতে চাকরির বাজারে শতভাগ সুবিধা পায় সে জন্য সব ধরনের সুযোগসুবিধা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। —বিজ্ঞপ্তি