শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের হাতে গত সোমবার ল্যাপটপ কম্পিউটার তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুনাজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন আইসিএমএবির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস
প্রফেসর আমিনুল ইসলাম, ড্যাফোডিল এডুকেশন
নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইআইটির উপদেষ্টা মোস্তফা কামাল ও ডিআইআইটির অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।
মুনাজ আহমেদ বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলেই শিক্ষা সার্থক হবে। মো. সবুর খান শিক্ষার্থীদের ডিআইআইটির প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা আয়ত্ত করার আহ্বান জানান।
—বিজ্ঞপ্তি