শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক ছাত্র একটি ল্যাপটপ’ কর্মসূচির অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) স্প্রিং ২০১৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৩ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ শুরু করেছে। ৮ জুন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রথম ধাপে ৮০০ ল্যাপটপ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মো. এনামুর রহমান ল্যাপটপ বিতরণ করেন। সামার ২০১০ সেমিস্টার থেকে ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ কর্মসূচির আওতায় ডিআইইউ-এ ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ল্যাপটপ দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি