টাঙ্গাইলে ইন্টারনেট উৎ সব মঞ্চে ইন্টারনেট জিনিয়াস (আই-জিনিয়াস) নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলছে। শেষ পর্যন্ত এসে দেখা গেল, রেদোয়ানুর রহমান নিলয় ও ফয়সাল শাহরিয়ার, উভয়েরই স্কোর ২০ করে। দুজনই বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ঘোষণা এল, এবার দুজনের মধ্যে টাইব্রেকার প্রশ্ন করা হবে। উৎ সবস্থলে নীরবতা। কে হচ্ছে আই-জিনিয়াস। সঞ্চালক প্রশ্ন করলেন, ‘ম্যাপল পাতার দেশ কোনটি?’ মোবাইলের বোতামে ফয়সাল ও নিলয়ের আঙুল চলছে দ্রুত। মুহূর্তের মধ্যেই ফয়সাল হাত তুলল। মোবাইলের মনিটর দেখে জবাব দিল, ‘ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা।’ সঞ্চালকের ঘোষণা—উত্তর সঠিক হয়েছে। ফয়সাল হচ্ছে টাঙ্গাইল অঞ্চলের আই-জিনিয়াস। শুরু হলো করতালি। ইন্টারনেট উৎ সবে সবচেয়ে আকর্ষণীয় ‘ইন্টারনেট জিনিয়াস’ প্রতিযোগিতা ছিল এমনি উত্তেজনা ও আনন্দে ভরা। ‘দেখব এবার জগৎ টাকে’ স্লোগান নিয়ে গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে টাঙ্গাইলে ইন্টারনেট উৎ সব বসেছিল ২৯ সেপ্টেম্বর। শহরের মাহমুদুল হাসান কলেজে আয়োজিত এই উৎ সবে ওই কলেজ ছাড়া অংশ নিয়েছিল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিবেকানন্দ উচ্চবিদ্যালয়, জেলা সদর বালিকা বিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, শাহীন কলেজ, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় ও টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।শুধু শিক্ষার্থী নয়, উৎ সব ঘিরে আগ্রহের কমতি ছিল না শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও। উৎ সব শুরু হবে সকাল ১০টায়, কিন্তু সাড়ে আটটাতেই শিক্ষার্থীরা এসে হাজির। প্রতিযোগিতায় অংশ নেওয়া অষ্টম শ্রেণীর ছাত্র আহসানুল হোসেনের মা রেহেনা বেগম বলেন, ছেলের পাশাপাশি আমি নিজেও ইন্টারনেট সম্পর্কে জানতে এ উৎ সবে এসেছি। আর ইন্টারনেট ব্যবহারের তাগিদ উল্লেখ করে সকাল ১০টায় মাহমুদুল হাসান কলেজের শিক্ষার্থী ও টাঙ্গাইল বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎ সব শুরু হয়। এ সময় মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ ছোহরাব হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে উৎ সবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে ছোহরাব হোসেন বলেন, ইন্টারনেটের কল্যাণে জগৎ এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তিকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উৎ সব খুব সহায়ক ভূমিকা পালন করবে। উদ্বোধনী পর্বে গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের প্রধান সিরাজ উদ্দিন লস্কর, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর বক্তব্য দেন। গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন স্পেশালিস্ট জিয়াউল হক এবং এস এম ফিরোজ আল মামুনের সঞ্চালনায় আটটি গ্রুপে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। প্রতি গ্রুপ থেকে বিজয়ী একজন করে নিয়ে শেষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল শাহরিয়ার উৎ সবের আই-জিনিয়াস নির্বাচিত হয়।আই-জিনিয়াস নির্বাচিত হয়ে ফয়সাল শাহরিয়ার বলে, ‘খুব ভালো লাগছে। কল্পনাও করিনি, আমি আই-জিনিয়াস হতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ উৎ সবে অংশ নেওয়া কলেজছাত্র অর্ঘ্য ভট্টাচার্য বলে, ‘কয়েক দিন ধরে অধীর আগ্রহে ছিলাম আজকের দিনটির জন্য। উৎ সবে এসে তাই খুব ভালো লাগছে। সাধারণ ছাত্রছাত্রীরা এ উৎ সব থেকে ইন্টারনেট সম্পর্কে জেনে এর সুফল পেতে পারবে।’ বিবেকানন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন দে বলেন, বর্তমানে ইন্টারনেট একটি অপরিহার্য বিষয়। এ ধরনের উৎ সব এ বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম বলেন, প্রতিবছরই এ ধরনের উৎ সব হওয়া দরকার। এতে একদিকে যেমন ইন্টারনেট সম্পর্কে শিক্ষার্থীদের জানানো যাবে, অন্যদিকে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া যাবে।উৎ সবে সার্বিক সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।