শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে বিএসডিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিএসডিআই) চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ শিক্ষার্থীদের প্রত্যেককে বিনা মূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ‘এক শিক্ষার্থী এক ল্যাপটপ’ কর্মসূচি চালু করছে প্রতিষ্ঠানটি।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, একাডেমিক উপদেষ্টা মো. আজহারুল ইসলাম এবং পরিচালক কে এম হাসান।
বিজ্ঞপ্তি