শিক্ষার্থীদের শান্ত করতে সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলশিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে নানা দুষ্টুমিতে মেতে ওঠে। অনেক সময় তা ঝগড়াতেও গড়ায়। খুনসুটি লেগেই থাকে। তবে শিক্ষার্থীদের খুনসুটি কমাতে ইতিবাচক ভূমিকা রাখে সংগীত। নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে। গবেষণার ফল অনুযায়ী, ইসরায়েলে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে শিশুরা খেলাধুলা করার সময় দ্য স্পিরিট অব ইয়োগা সিডি বাজিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, শিশুরা উৎফুল্লচিত্তে খেলায় মেতে ওঠে। পরে শান্ত মনে শ্রেণীকক্ষে ফিরে যায়। সেখানে আর দুষ্টুমি করে না, বরং প্রসন্নচিত্তে থাকে। ওদের অনেক বেশি সুখী মনে হয়। গবেষণায় দেখা গেছে, স্কুলে মধ্যাহ্ন বিরতিতে লাউড স্পিকারে ভারতীয় ঘরানার সংগীত বাজানোর ফলে শিশুশিক্ষার্থীদের মধ্যে ঝগড়াঝাঁটি ও পরস্পরকে হুমকি-ধমকি দেওয়া প্রায় ৮০ শতাংশ কমে যায়। টেলিগ্রাফ।