শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে কম্পিউটার শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। খবর বিজ্ঞপ্তির।এতে মুক্ত সফটওয়্যারবিষয়ক পরিচিতিমূলক পর্বের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের পাইথন প্রোগ্রামিং বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয় এবং বাংলা ভাষায় স্থানীয়কৃত অপারেটিং সিস্টেম শিশির ও নবম-দশম শিক্ষার্থীদের জন্য রচিত কম্পিউটার শিক্ষাবিষয়ক সহায়ক বই নিয়েও আলোচনা করা হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন কম্পিউটার শিক্ষক অংশ নেন।