শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন হাইটেক পার্ক কর্তৃপক্ষ ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক’ প্রকল্পের আওতায় আইটি/আইটিইএস খাতের উন্নয়নে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে সম্প্রতি এক চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ডিআইআইটির পরিচালক রথীন্দ্রনাথ দাস ও হাইটেক পার্ক, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ প্রকল্পের আওতায় দেশের দুই হাজার ৩০০ শিক্ষিত বেকারকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সহযোগিতা করা হবে।—বিজ্ঞপ্তি