শিখবে সবাই দিল ‘স্টার ফ্রিল্যান্সার’ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিল্যান্সারদের ‘স্টার ফ্রিল্যান্সার’ হিসেবে সম্মানিত করল ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’
ছবি: বিজ্ঞপ্তি

১ হাজার ডলারের ওপর আয় করা ফ্রিল্যান্সারদের ‘স্টার ফ্রিল্যান্সার’ হিসেবে সম্মানিত করল ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিখবে সবাই। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের ওপর দক্ষ ফ্রিল্যান্সার তৈরি হতে সাহায্য করেছে প্রতিষ্ঠানটি।

‘স্টার ফ্রিল্যান্সার’ তাঁরাই, যাঁরা শিখবে সবাই থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং ক্যারিয়ারে কমপক্ষে ১০০০ ডলারের ওপর উপার্জন করেছেন। ফ্রিল্যান্সারদের পরিশ্রম এবং সফলতাকে সম্মান দেখানোর জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। ২৩ ও ২৪ ডিসেম্বর শিখবে সবাইয়ের বনানী অফিসে আয়োজন করা হয় ‘স্টার ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড’ প্রোগ্রামটি। করোনার কারণে খুবই সীমিত আকারে সবকিছু করা হয়। এ পর্যন্ত শিখবে সবাই থেকে ৮ হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন স্কিলের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।

শিখবে সবাইয়ের কো-ফাউন্ডার এবং হেড অব এডুকেশন রাইয়ান সফওয়ান বলেন, ‘শুধু প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া নয়, দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।’ বিজ্ঞপ্তি