প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিয়া পদের চলিত রূপ অংশ-২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নং প্রশ্নটি থাকবে ‘ক্রিয়াপদের চলিত রূপ লেখ’-এর ওপর। শিক্ষার্থীদের জন্য কিছু ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
সাধুরূপ — চলিতরূপ
থাকিবে— থাকবে
দেখিতেছ— দেখছ
করিতে— করতে
দাঁড়াইল— দাঁড়াল
ঠেলিয়া— ঠেলে
কাটিতেছে— কাটছে
পাইতেছ— পাচ্ছ
পাঠাইয়া— পাঠিয়ে
ছাড়িতে— ছাড়তে
চালাইতেছে— চালাচ্ছে
লাগাইয়া— লাগিয়ে
ঘুমাইয়াছিলেন— ঘুমিয়েছিলেন
বুঝিতে— বুঝতে
হারাইল— হারাল
বলিতেছি— বলছি
পাকাইয়া— পাকিয়ে
লাগাইয়া— লাগিয়ে
ফেলিয়া— ফেলে
দাঁড়াইলে— দাঁড়ালে
ভাবিতে— ভাবতে
চলিতে— চলতে
শিখিতেছি— শিখছি
হাঁটিতে— হাঁটতে
ঠেকাইয়া— ঠেকিয়ে
দাঁড়াইয়া— দাঁড়িয়ে
যাইতেছেন— যাচ্ছেন
চালাইয়া— চালিয়ে
ফিরিতে— ফিরতে
ফিরিল— ফিরল
দেখাইতেছি— দেখাচ্ছি
ছুটিল— ছুটল
হইতেছ— হচ্ছ
করিব— করব
হাঁকাইয়া— হাঁকিয়ে
চলিয়া— চলে।