শিগগিরই আসছে নকিয়া ট্যাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুলাই মাস নাগাদ বাজারে ট্যাবলেট আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া।উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবলেটে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।৪১ মেগাপিক্সেলের ৮০৮ পিওরভিউ স্মার্টফোন বাজারে আনার পর থেকে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট নকিয়ার নতুন স্মার্টফোন ও ট্যাবলেট বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। সম্প্রতি ডব্লিউপি সেন্ট্রাল নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ‘নকিয়া লুমিয়া ইওএস’ নামের একটি নতুন স্মার্টফোন পরীক্ষা করে দেখছে নকিয়া। এর কোড নাম রাখা হয়েছে ‘এলভিস’। অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লেনির্ভর স্মার্টফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেটের কাঠামো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোনের সঙ্গে উইন্ডোজনির্ভর ট্যাবলেট বাজারে আনতেও কাজ করছে নকিয়া। যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সঙ্গে উন্নত ক্যামেরা সুবিধার ট্যাবলেট বাজারে আনতে কাজ করছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুলাই মাস নাগাদ ট্যাবলেটটি বাজারে ছাড়তে পারে নকিয়া।অবশ্য এর দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে নকিয়ার ট্যাবলেট নিয়ে নানা তথ্য প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে নকিয়ার পক্ষ থেকে কোনো তথ্য এখনো জানানো হয়নি।