শিগগিরই আসছে ফোরকে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোরকে ডিসপ্লে তৈরি করছে শার্প যাতে নিখুঁত ও ঝকঝকে ছবি দেখা যাবে।
ফোরকে ডিসপ্লে তৈরি করছে শার্প যাতে নিখুঁত ও ঝকঝকে ছবি দেখা যাবে।

এলসিডি, এইচডির যুগ শেষ হতে চলল কেননা, স্মার্টফোনের জন্য ফোরকে ডিসপ্লেই এখন সহজলভ্য। বিশ্বে প্রথম সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোরকে বা আলট্রা এইচডি ডিসপ্লে তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা শার্প। ফোরকে ডিসপ্লেতে রেজুলেশন থাকে ৩৮৪০ বাই ২১৬০ যাতে পিক্সেল ঘনত্ব হয় ইঞ্চি প্রতি ৮০৬। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

ডিসপ্লের পিক্সেল ঘনত্ব বেশি হলে ছবি বেশি ঝকঝকে দেখায়। অবশ্য, মানুষের চোখে ৩০০ পিক্সেল ঘনত্বের বেশি শনাক্ত করতে পারে না। তাহলে ৮০৬ পিক্সেল কী কাজে লাগবে? বিশেষজ্ঞরা বলেন, এতে ফোনে পিক্সেল ফর পিক্সেল বা ফোরকে মানের ছবি দেখা সহজ হবে এবং রেজুলেশন খুব ভালো পাওয়া যাবে। এ ছাড়াও ফোনে ভারচুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আরও উন্নত হবে।
এ বছরের শেষ নাগাদ ফোরকে ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে দেখা মিলতে পারে। গ্যালাক্সি নোট ৫ নামে ফোরকে ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ফোরকে মানের স্মার্টফোন যখন বাজারে আসছে তখন এইটকে মানের (৭৬৮০ বাই ৪৩২০ রেজুলেশন) ডিসপ্লেযুক্ত স্মার্টফোনও ভবিষ্যতে বাজারে আসবে।