শিগগিরই আসছে স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট
স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট

স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট গেমটির সিক্যুয়েল স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট টু। জনপ্রিয় স্টার ওয়ার্স ভিডিও গেমটির নতুন সংস্করণে অনেকগুলো নতুন চরিত্র যুক্ত হয়েছে। নতুন রোমাঞ্চকর অভিযান আর থ্রিলারে ভরপুর গেমটি। গেমটির প্রকাশক ইলেকট্রনিক আর্টস। আগামী ১৩ এপ্রিল অরল্যান্ডোতে স্টার ওয়ার্স সেলিব্রেশন অনুষ্ঠানে নতুন গেমটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এর আগে গত বছরে গেমটির সিক্যুয়েল তৈরির কথা বলেছিলেন ইলেকট্রনিক আর্টসের প্রধান আর্থিক কর্মকর্তা ব্লেক জারগেনসেন। তিনি বলেছিলেন, আগামী এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সিক্যুয়েলটি আসতে পারে।

জার্গেনসেন বলেছিলেন, গেমটিতে আরও ‘বিশাল ও উন্নত বিশ্ব’ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া এতে নতুন মুভি থেকে কনটেন্ট নেওয়া হবে। অবশ্য ওই মুভির নাম তিনি বলেননি।

ধারণা করা হচ্ছে, এবারে ভিডিও গেমটিতে সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন থাকবে।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ডাইস এবারে আসল স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট গেমটির সঙ্গে নতুন সংস্করণের গেমটির ফোকাস সরিয়ে নিচ্ছেন। গেমটিতে একটি নতুন গল্প দেখা যাবে। এতে ফিচার হিসেবে ‘মাল্টিপল স্টার ওয়ার্স এরা’ দেখা যাবে। এ ছাড়া গেমটিতে আরও উন্নত ভার্চ্যুয়াল রিয়্যালিটি যুক্ত হবে। ডাইস ছাড়াও গেমটির উন্নয়নে ক্রিটেরিয়ন ও মোটিভ স্টুডিওস কাজ করেছে। তথ্যসূত্র: এনডিটিভি।