শিগগিরই বাজারে আসছে বাঁকানো ওএলইডি টিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই দক্ষিণ কোরিয়ার বাজারে বাঁকানো অরগানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বিক্রি শুরু করবে এলজি।প্রথমবারের মতো বাঁকানো টিভি বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।অরগানিক লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে টেলিভিশনের স্ক্রিন পাতলা ও নমনীয় হিসেবে তৈরি করেছে এলজি। এলজির তৈরি নমনীয় এই টেলিভিশনের দাম ১৩ হাজার ৫৫০ মার্কিন ডলার।বাজার গবেষকেরা বলছেন, শুরুতেই নতুন ধরনের এই টেলিভিশন বাজারে আনার ফলে বাজারে সুবিধা করতে পারবে এলজি। তবে তাঁরা বলছেন, দামের কারণে এ টেলিভিশনের চাহিদা কম হতে পারে। চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে বাঁকানো ওএলইডি প্রযুক্তির এ টেলিভিশন দেখিয়েছিল স্যামসাং ও এলজি। কিন্তু সে সময় এর দাম ও বাজারে আনার কোনো তথ্য প্রকাশ করেনি।