শিগগিরই ‘জেলি বিন’ আনছে গুগল!
গুগল তাদের অপারেটিং সিস্টেম বা ওএসের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ বা ‘জেলি বিন’ শিগগিরই বাজারে আনছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণটি বাজারে ছাড়বে বলে এক খবরে জানিয়েছে তাইওয়ান-ভিত্তিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস।কিছুদিন আগেই গুগলের সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ সম্প্রতি বাজারে এসেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের অপারেটিং সিস্টেমের প্রতিদ্বন্দ্বী হতে পারে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। উইন্ডোজ ৮-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই অ্যান্ড্রয়েড ৫.০ বা জেলি বিন উন্মুক্ত করবে গুগল।উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম যে ধরনের ডিভাইসে চলবে, জেলি বিনও সে ডিভাইসগুলোতে চলবে। সম্প্রতি অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ মাউনটেন লায়নের ঘোষণা দিয়েছে।উইন্ডোজ ৮, মাউনটেন লায়ন অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে শামিল হতে অ্যান্ড্রয়েড ৫.০ বা জেলি বিনের আগমন আসন্ন বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।