শিল্পময় জুলিয়ান অ্যাসাঞ্জের নির্বাসিত জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ ২০১২ সালের ১৯ জুন যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় পান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ থেকে সম্প্রতি তিনি অব্যাহতি পেয়েছেন। তবে এখন পর্যন্ত দূতাবাসের চার দেয়ালের মাঝেই জীবন পার করতে হচ্ছে তাঁকে। জুলিয়ান অ্যাসাঞ্জের পাঁচ বছরের নির্বাসিত জীবন কীভাবে কেটেছে, কেমন ছিল?
এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইংল্যান্ডের লিভারপুলে অবস্থিত আর্ট সেন্টার ‘ফ্যাক্ট’ প্রাঙ্গণে প্রদর্শন করা জুলিয়ান অ্যাসাঞ্জের অফিসের অবিকল প্রতিরূপ দেখলে। এই শিল্পকর্মটি করেছেন শিল্পী কারমেন উইস্কোফ এবং ডোমাগজ স্মলজো। প্রথমে তাঁরা মূল অফিসটি ভ্রমণ করেছেন এবং এর সম্পূর্ণ প্রতিরূপ তৈরি করেছেন। অফিসটির প্রতিরূপ মনে করে দেবে জুলিয়ান অ্যাসাঞ্জের সেসব দিনের কথা। এই প্রতিবেদনে ছবির সঙ্গে থাকছে তাঁর নির্বাসিত জীবনের কিছু তথ্য।

এটিই সেই লন্ডনের ইকুয়েডর দূতাবাস ভবন। যেখানে জুলিয়ান অ্যাসাঞ্জ পাঁচ বছর ধরে আছেন। এই দূতাবাস থেকে বের হওয়ার পথ মাত্র একটি, আর তা ভবনের নিচতলায়। এ ছাড়া অন্য কোনো দিক দিয়ে বের হওয়ার সুযোগ নেই। ছবিতে একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে পাহারা দিতে দেখা যাচ্ছে।

টেবিলের ওপর পুরোনো একটি ম্যাকবুক রয়েছে। যাতে ‘টুইটার’ লেখা একটি লেবেল লাগানো আছে। অফিসটির প্রতিরূপকারী শিল্পী কারমেন উইস্কোফ এবং ডোমাগজ স্মলজো জোর দাবি করেছেন, তাঁরা জুলিয়ানের ৪৩ বর্গফুটের আশ্রয়স্থলকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিটা বৈশিষ্ট্য হুবহু তৈরি করেছেন।

ঘরটির এক কোণায় বইয়ের তাকে বেশ কয়েকটি নথি রয়েছে। যেগুলোর গায়ে লেখা আছে ‘ইরাক’, ‘সায়েন্টোলজি’, ‘স্নোডেন’, ‘সুইডেন’। কে জানে নথিগুলোতে কতই না গোপনীয় তথ্য রয়েছে!

ডেস্কের পেছনে একটি অক্সিজেন মাস্ক রাখা আছে। যাতে আগুনজনিত কোনো দুর্ঘটনা বা গ্যাস আক্রমণের শিকার হলে জুলিয়ান ব্যবহার করতে পারেন।

স্যামসাং ও নকিয়ার বেশ কয়েকটি ফিচার ফোন এলোমেলোভাবে রয়েছে। প্রতিটি ফোনই বেশ আগের।

অফিসে থাকা কয়েকটি বই ও চলচ্চিত্রের ডিভিডি দেখা যাচ্ছে। এর মধ্যে ১৯৬৯ সালের ব্যঙ্গধর্মী পুটনি সোপ চলচ্চিত্রটি ইঙ্গিত করে, প্রশাসনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে একজন মানুষের দাঁড়ানোর গল্প।

এখানে অনেক ডিভিডি রয়েছে। তার মধ্যে স্ট্যানলি কুবরিকের ‘দ্য শাইনিং’ এমন একজন মানুষ সম্পর্কে, যে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে পাগলপ্রায়। এ থেকে সহজেই বোঝা যায় জুলিয়ানের অবস্থা কেমন।

অফিস ঘরটিতে বেশ কিছু সরকারি কাগজ ও নথি আছে। এমন কিছু সরকারি কাগজ একটি টেবিলের ওপর জুলিয়ান অ্যাসাঞ্জের ল্যাপটপের পাশে থাকতে দেখা যায়। যেখানে কিছু তথ্য গোপন করার জন্য কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

কয়েকটি ফিচার ফোনের পাশে ট্রেনের মানচিত্র এবং চলচ্চিত্রের টিকিট পড়ে রয়েছে, যা জুলিয়ান অ্যাসাঞ্জ দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও কিছু না করতে পারাকে কড়াভাবে মনে করিয়ে দেয়। জুলিয়ান যদি মুক্তভাবে চলতে পারতেন তাহলে নিশ্চয়ই তাঁর সন্তানদের নিয়ে ট্রেন ভ্রমণে এবং চলচ্চিত্র দেখতে যেতেন।

ক্রিম রঙের দেয়ালে জুলিয়ান অ্যাসাঞ্জের কল্পনার ছবি দেখা যায়। যেখানে তিনি এই চার দেয়াল থেকে পালিয়ে যাওয়ার কল্পনা করেছেন। চার দেয়ালের মাঝে বন্দী জীবনের অনুভূতি এবং এখান থেকে মুক্তি পাওয়ার তীব্র ইচ্ছার ছবি এঁকেছেন তিনি।