শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের অংশগ্রহণকারী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৯-৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪-এর প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র বিভাগের অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের কংগ্রেসে তিন ক্যাটাগরি মোট ৫৯৮ জন শিক্ষার্থী অংশ নেবে। অংশগ্রহণকারীরা মোট ১৬৬টি বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, ৭৬টি পোস্টার এবং ১১১টি বিজ্ঞান নিবন্ধ উপস্থাপন ও প্রদর্শন করবে।

এর মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ১৪ জন ৫টি প্রকল্প, ৬টি পোস্টার, ৪টি নিবন্ধ উপস্থাপন করবে। জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণকারীর সংখ্যা ২৬৮ জন এর মাঝে মোট প্রকল্প ৮২টি, পোস্টার ২৮টি, পেপার ৩৯টি । সিনিয়র ক্যাটাগরিতে ৩১৬ জন দেখাবে ৮০টি প্রকল্প, ৪২টি পোস্টার ও পেপার ৬৮টি নিবন্ধ।

দুইদিন ব্যাপী কংগ্রেসে আরো থাকবে সিনিয়র বিজ্ঞানীদের সঙ্গে যৌথ কংগ্রেস, স্বল্প মূল্যে বিজ্ঞান শিক্ষা উপকরণ তৈরির কর্মশালাসহ বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতাও থাকবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আযোজনে এই কংগ্রেসের সহ আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। কংগ্রেসের সহযোগী হিসেবে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, কিশোর আলো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বেসিস ও জিরো টু ইনফিটি বিজ্ঞান সাময়িকী। নির্বাচিত অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রকল্প/নিবন্ধ ও পোস্টার সহ ২৯ আগস্ট আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এই লিঙ্ক থেকে দেখা যাবে (http://www.cscongress.org/final-selection-list/)

প্রসঙ্গত, কংগ্রেসের প্রস্তুতি উপলক্ষে গত তিনমাস ধরে দেশের ১৯৪টি বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া দেশের ১০টি স্থানে আয়োজন করা হয় কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্পের। কর্মশালা ও ক্যাম্পের অংশগ্রহণকারীদের বিজ্ঞান প্রকল্প তৈরি, পোস্টার উপস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রায় ৬০ জন বিজ্ঞান শিক্ষকের জন্য সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্পেরও আয়োজন করা হয়।