শিশু পর্নোগ্রাফি ঠেকাতে একজোট গুগল-মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল মাইক্রোসফট একজোট
গুগল মাইক্রোসফট একজোট

ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি ঠেকাতে গুগল ও মাইক্রোসফট একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। ইন্টারনেটে সার্চ সুবিধা থেকে শিশু পর্নোগ্রাফির বিষয়গুলো বন্ধ করতেই এই জোট কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এদিকে, এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ১৫০ টি ভাষার শিশু পর্নোগ্রাফি সংশ্লিষ্ট সার্চ শব্দগুলো সরিয়ে ফেলা হবে।

সার্চ বক্সে যে শব্দ লিখলে শিশু পর্নোগ্রাফির লিংক, ভিডিও বা অবৈধ কোনো পেজে চলে যাওয়া সম্ভব এ ধরনের এক লাখ সার্চ শব্দকে সরিয়ে ফেলবে গুগল। গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড জানিয়েছেন, আমরা বিষয়টি সম্পর্কে জানি এবং গত তিন মাস ধরে আমাদের ২০০ কর্মী সমস্যা সমাধানে কাজ করছেন।

মাইক্রোসফট তাদের ছবি শনাক্তকরণ প্রযুক্তি দিয়ে গুগলকে একাজে সাহায্য করায় ধন্যবাদ জানান স্মিড। গুগল সার্চ ছাড়াও ইউটিউবে শিশু পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কোনো পোস্ট থাকলে তা শনাক্ত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতিও দিয়েছে গুগল।