শিশুদের জন্য আলাদা ইউটিউব অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটিউব
ইউটিউব

শিশুদের জন্য আলাদা ইউটিউব অ্যাপ তৈরি করছে গুগল। আগামী সোমবার অ্যাপটি উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘ইউটিউব কিডস’। মোবাইলের ইউটিউব অ্যাপটির পাশাপাশি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যাপটি বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। এতে শিশুদের জন্য সহজ নকশা, আইকন ও স্ক্রলিং সুবিধা থাকবে।
শিশুদের জন্য তৈরি অ্যাপটিতে অভিভাবকদের জন্য বিশেষ ফিচার যুক্ত হবে, যাতে তাঁরা শিশুদের ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন। শিশুরা কোন ধরনের ভিডিও দেখবে এবং কতক্ষণ ইউটিউব চালাবে, তা অভিভাবক নির্ধারণ করে দিতে পারবেন।