শিশুদের জন্য ওয়েবসাইট তৈরির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট তৈরির প্রশিক্ষণ পেল শিশু সংগঠন ইচ্ছে মিডিয়ার ২০ শিশু সদস্য। কর্মশালার আয়োজন করে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও সেভ দ্য চিলড্রেন। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ইচ্ছে মিডিয়ার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিশুদের সিএমএসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি, কনটেন্ট আপলোড, অনলাইন মিডিয়া, ইন্টারনেট, সার্ভার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এতে প্রশিক্ষণ নিয়ে শিশুরা ইচ্ছে মিডিয়া নামের একটি ওয়েবসাইট (www.ichcheymedia.com) তৈরি করেছে; যেখানে শিশুরা তাদের অধিকার নিয়ে লেখার সুযোগ পাচ্ছে। —বিজ্ঞপ্তি