শিশুদের জন্য কম্পিউটার পণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার পণ্য নির্মাতা ইনভেন্ট সম্প্রতি শিশুদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে। তারা শিশুদের উপযোগী কিবোর্ড ও মাউস তৈরি করেছে। শিশুবান্ধব এই কম্পিউটার পণ্য দুটির নাম ‘কিডস মাউস হ্যামস্টার’ ও ‘টিপ-ট্যাপ-টাইপ কিবোর্ড’। প্রতিষ্ঠানটির দাবি, এই দুটি পণ্য সম্পূর্ণভাবে শিশুবান্ধব এবং তরল পদার্থ প্রতিরোধক। এসব করা হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তাদের মতে, বড়দের জন্য ব্যবহূত পণ্য নির্মাণে পদার্থের গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। আর এসব পণ্য তৈরিতে ক্ষতিকর পদার্থ সবচেয়ে বেশি ব্যবহূত হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তাদের তৈরি নতুন এই পণ্য শিশুদের কোনো ক্ষতিই করবে না।ইনভেন্ট জানিয়েছে, কিবোর্ডটিতে আকর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং এবং মাউসটি তৈরি হয়েছে ভাসমান মাছ, ফুটবল ও পাল তোলা নৌকার আকৃতিতে। পণ্যগুলোর সবই শরীরবান্ধব। শুধু তাই নয়, দুটি পণ্যের নির্মাণবৈশিষ্ট্যেও রয়েছে ভিন্নতা। এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। তাই শিশুরা সহজেই এগুলো ব্যবহার করতে পারবে। কিবোর্ডের অন্য বৈশিষ্ট্য হলো, এর ইংরেজি বিভিন্ন অক্ষর, সংখ্যা ও ফাংশন কি-তে অনেক বেশি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। তা ছাড়া কিগুলোর আকার ও অক্ষরের আকারও বেশ বড়। এগুলো সহজেই শিশুদের জন্য মানানসই হবে বলে মনে করছে ইভেন্ট। সবচেয়ে বড় কথা, পণ্য দুটি বিপজ্জনক পদার্থের বিধিনিষেধ (আরওএইচএস) মেনে তৈরি করা হয়েছে। কাজেই শিশুরা এসব পণ্য ব্যবহার করলেও ক্ষতিকর পদার্থের প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। —টেকট্রি, ডিজিটাল টার্মিনাল অবলম্বনে প্রদীপ সাহা