শিশুদের জন্য ডিজিটাল বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বুক
ডিজিটাল বুক

শিশুদের জন্য ট্যাবলেট পিসিতে ব্যবহার উপযোগী ‘আই লার্ন মাইসেলফ’ নামে একটি ডিজিটাল বই উম্মুক্ত করেছে ট্যাপওয়্যার নামের কনটেন্ট ডেভেলপার প্রতিষ্ঠান। সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে ডিজিটাল বইয়ের উদ্বোধন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্যাপওয়্যারের প্রতিষ্ঠাতা নিটন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আই লার্ন মাইসেলফের আওতায় একাধিক শিক্ষামূলক গেম ও অ্যাপস প্রকাশ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিশুদের পড়াশোনা ও জ্ঞানবিকাশ আনন্দদায়ক হবে। ট্যাপওয়্যারের ফেসবুক পেজে বইটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।