শিশুদের জন্য মাইক্রোসফটের প্রোগ্রামিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলপড়ুয়া শিশুদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান দিতে ‘কোডিং ফর কিডস’ শিরোনামের দুই ঘণ্টার একটি কর্মশালার আয়োজন করছে মাইক্রোসফট বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসিস সফট এক্সপো ২০১৭-এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। প্রায় ৪০০ জন শিক্ষার্থীকে নিয়ে কর্মশালা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আগ্রহীরা সরাসরি অংশ নিতে পারেন।
বিজ্ঞপ্তি