শিশুদের ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’-এ শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। প্রদর্শনী প্রাঙ্গণে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন, রোবটসহ বিভিন্ন ধরনেরে সফটওয়্যার দেখা ও ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে বিশেষ আয়োজন। খবর বিজ্ঞপ্তির। ‘চিলড্রেন ডিজিটাল ওয়ার্ল্ড’ শীর্ষক এ আয়োজনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেদের ভাবনায় ডিজিটাল জগৎকে তুলে ধরবে। এ আয়োজনে বক্তা ও সঞ্চালক হবে শিশুরাই। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ডে ৮ ডিসেম্বর বেলা দুইটা ৩০ মিনিটে হবে এ আয়োজন। শিক্ষার্থীরা ব্যক্তিগত কিংবা বিদ্যালয় থেকে দলগতভাবে অংশ নিতে পারবে। বিস্তারিত: www.digitalworld.org.bd/childrens-digital-world।