শিশুদের তুলিতে ডিজিটাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০’ শীর্ষক তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে গতকাল প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রিশিত কম্পিউটার্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা রং তুলিতে ফুটিয়ে তোলা তাদের দৃষ্টিতে ডিজিটাল বাংলাদেশের রূপ।প্রতিযোগিতার শেষে গতকালই পুরস্কৃত করা হয় খুদে আঁকিয়েদের।বাণিজ্য সচিব গোলাম হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, শিশুদের এ ধরনের কার্যক্রম সত্যিই উৎসাহজনক। শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি মো. ফয়েজ উল্যাহ খান, রিশিত কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক আজিম উদ্দিন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা ছাড়াও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে মিমহা বিনতে মনির, দ্বিতীয় হয়েছে ইয়াসিন শাহরিয়ার এবং তৃতীয় হয়েছে যৌথভাবে তাসনিম সুলতানা ও হুমায়রা হাবিব। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে এ এস এম সুফিয়ন, দ্বিতীয় হয়েছে আর্নিকা তাহসীন এবং তৃতীয় হয়েছে যৌথভাবে রিফাহ তাসনিম ও শরীফ মো. সহিফ। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে জান্নাতুল ফোরদৌসী, দ্বিতীয় হয়েছে সাবাহ আহমেদ এবং তৃতীয় হয়েছে যৌথভাবে মাইশা মালিহা সিদ্দিকী ও শায়লা আক্তার। বিশেষ পুরস্কার জিতেছে সিরাজ উদ্দিন, নূর ইসলাম ও সানজিদা হক। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবুল বারক আলভী। —নুরুন্নবী চৌধুরী