শিশুদের পদচারণে মুখর এলিফ্যান্ট রোডের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের পদচারণে মুখরিত হয়ে উঠেছিল ডিজিটাল আইসিটি মেলার চতুর্থ দিন। গতকাল শনিবার সকাল থেকেই শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে ডিজিটাল আইসিটি মেলায় ছবি আঁকার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আবুল বারক, অধ্যাপক শিশির ভট্টাচার্য্য ও সহযোগী অধ্যাপক মাকসুদুর রহমান। শিশুদের এই প্রতিযোগিতা হয় তিনটি বয়সভিত্তিক বিভাগে। ক বিভাগে (৩ থেকে ৫ বছর) প্রথম হয়েছে ফারিনা হাসান। দ্বিতীয় আবিদ ও সৈয়দ সাদমান এবং তৃতীয় হয়েছে ফারইয়াত মাহিন ও মির্জা আযান। খ বিভাগে (৫-৮ বছর) প্রথম ইন্তেশার আলম জায়ান, দ্বিতীয় মুহাম্মদ উল্লাহ ও সুলতান সপ্তর্শি এবং তৃতীয় হয়েছে শাহাদাত হোসেন ও ইসরাত জাহান। গ গ্রুপে (৮-১২ বছর) প্রথম সামিরা হোসাইন, দ্বিতীয় সৈয়দ গাউস আহম্মেদ ও মির্জা আদরিন এবং তৃতীয় হয়েছে আমরিন শাহরিন ও তাসপিয়া খান। তিনজন প্রতিবন্ধী খুদে শিল্পী মামনুনা আহমেদ, আসিফ হাসান ও ইছানকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেলার আহ্বায়ক তৌফিক এহেসান ও বিচারকেরা। 

এই মেলায় প্রায় সব পণ্যেই আছে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। দোতলায় রয়েছে বিনা মূল্যে চলচ্চিত্র দেখার ব্যবস্থা। এ ছাড়া বিনা মূল্যে ইন্টারনেট ও গেম খেলার সুবিধাও আছে। সেলফি প্রতিযোগিতাও আছে মেলায়। ছয় দিনের এ মেলা শেষ হবে কাল সোমবার।