শিশুর আকস্মিক রাগে অবহেলা নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার শিশু কি হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে আগ্রাসী আচরণ করে? বিষয়টিকে নিছক দুষ্টুমি বলে উপেক্ষা করবেন না। অন্য যেকোনো স্বাস্থ্য সমস্যার মতোই এ বিষয়েও চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসা গবেষক এ পরামর্শ দিয়েছেন। মার্কিন শিশুদের স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ের একটি জরিপের সহযোগী পরিচালক সারাহ্ জে ক্লার্ক বলেন, শিশুর আচরণগত ও মানসিক স্বাস্থ্য এবং তার শারীরিক সুস্থতা, ভালো থাকা ও সুষ্ঠু বিকাশের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আচরণগত সমস্যা থেকে অনেক সময় মানসিক সমস্যাও হতে পারে। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর আক্রমণাত্মক আচরণের নেতিবাচক প্রভাব তাদের বাকি জীবনেও পড়তে পারে। আইএএনএস।