শিশুরা অবুঝ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক বছর বয়স পেরোতে না-পেরোতেই শিশুরা জটিল সামাজিক আচার-আচরণ বুঝতে শুরু করে। তারা বুঝতে পারে, অন্য লোকজন কী জানে আর কী জানে না। বড়দের কাছ থেকে উপযুক্ত আচরণও প্রত্যাশা করে ওই শিশুরা। ১৩ মাস বয়সী শিশুদের ওপর জরিপ চালিয়ে যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য দিয়েছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীর অনলাইন সংস্করণে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। মিজৌরি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ইউয়ান লুও বলেন, কোনো কোনো শিশু আরও কম বয়স থেকেই অন্যের শাসানি বা তর্জন-গর্জন টের পায়। টেলিভিশনে কার্টুন বা অ্যানিমেশন চরিত্রগুলোর মধ্যে সহিংসতা দেখলে শিশুরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়ে। এই সামর্থ্যের ভিত্তিতেই তারা বড় হয়ে চারপাশের সামাজিক বিশ্বে নিজেদের মানিয়ে নিতে শেখে। লাইভসায়েন্স।