প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরবাসী একটি খ্যাঁকশিয়ালকে আবাস এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থান করতে দেখা গেছে। যুক্তরাজ্যে এটি একটি রেকর্ড। ফ্লিট নামের ওই খ্যাঁকশিয়ালের ঘাড়ে যুক্ত বিশেষ স্যাটেলাইটের সাহায্যে তার গতিবিধির ওপর ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নজর রাখেন। গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সাহায্যে এই যন্ত্রটি প্রতি ৩০ মিনিটে প্রাণীটির অবস্থান জানিয়ে দেয়। সাসেক্সের গ্রামীণ এলাকা থেকে শুরু করে নিজ শহর ব্রাইটন অভিমুখে মোট ৩১৫ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেয় ফক্স। ওই গবেষকেরা ব্রাইটনের খ্যাঁকশিয়াল প্রজাতির আবাস সম্প্রসারণের কারণ ও ধরন নিয়ে কাজ করছেন। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ডন স্কট বলেন, খ্যাঁকশিয়াল বিভিন্ন কারণে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়তে পারে। বিবিসি।