শীতকাল যখন 'হট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

বুঝলেন ভাই, আমার বাবা খুবই ঠান্ডা মেজাজের মানুষ।

কোন দেশি ঠান্ডা, ভাই?

এই যে পল্টু, ছয় ঋতুর নাম বল তো দেখি।

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীতোষ্ণ ও বসন্ত।

আচ্ছা। আমিও দেখে নেব। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

দূর মিয়া, নতুন ডায়লগ দেন। এইটার ‘এক্সপায়ার ডেট’ অনেক আগেই পার হয়ে গেছে।

একটা গল্প বলো না দাদু।

শোন তাহলে। সেবার পড়েছিল হাড়কাঁপানো শীত...

না না, রূপকথা না। অন্য কিছু বলো।

সামান্য এই শীতেই যারা

লেপ-কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, তাদের কী বলা যায় বল তো?

কী আর, শীতকাঁদুনে!

দোস্ত, বল তো ‘উফ্‌, কী ঠান্ডা!’ এটা কী ধরনের বাক্য?

এটা একটা ‘আষাঢ়ে বাক্য’!

পুরো ১৪ পৃষ্ঠা রচনা লিখেও গোল্লা পেয়েছিস, বুঝলাম না কাহিনি!

মা, আমি ‘একটি শীতের

সকাল’ রচনার ওল্ড ভার্সনটা লিখেছিলাম!

দেখ দেখ, পাতাটায় কী সুন্দর শিশির!

টেম্পারেচারের যে অবস্থা, শিশির না ঘাম কে জানে!