শীতকালীন ভ্রমণে জোভাগোর উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের মৌসুমে ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ আয়োজন করেছে অনলাইনে হোটেল বুকিং সেবা প্রতিষ্ঠান জোভাগো। প্রয়োজনীয় হোটেল খুঁজে অগ্রিম বুকিং দেওয়ার সুবিধা রয়েছে জোভাগোতে। ৪ জানুয়ারি থেকে ‘উইন্টার ফেস্ট’ বা শীতকালীন উৎসব নামের বিশেষ কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘উইন্টার ফেস্ট’ নামের এই আয়োজন চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। জোভাগোর মাধ্যমে অগ্রিম বুকিং দিলে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল সেটে ছাড়ের পাশাপাশি নানা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে জোভাগো। বিস্তারিত জানা যাবে (jovago.net) সাইট থেকে। বিজ্ঞপ্তি।