শীতার্তদের জন্য বাংলালিংকের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। গত কয়েক বছর ধরেই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এ ধরনের কর্মসূচী নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এবারের শীতে দেশের গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেছে তারা।
১৩ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচীতে অংশ নেন বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার জনাব ইফতেখার আজম শাফিনসহ অন্যান্য কর্মকর্তারা।
ইফতেখার আজম শাফিন জানিয়েছেন, বাংলালিংক সব সময় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নতুন কিছু করার লক্ষেই আমরা আমাদের এই ছোট ছোট উদ্যোগ অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বর্তমানে দুই কোটি ৮০ লাখ গ্রাহক রয়েছে।