শীতে সুবিধা দিচ্ছে এইচপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতকালে ক্রেতাদের বিশেষ সুবিধা দিচ্ছে এইচপি। শুরু হয়েছে ‘এইচপি উইন্টার বোনানজা’ কার্যক্রম। এতে এইচপি ব্র্যান্ডের কোর আই ফাইভ থেকে কোর আই সেভেন প্রসেসর আছে এমন ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন এইচপি ১০০০ মডেলের প্রিন্টার। অন্য যেকোনো ল্যাপটপের সঙ্গে দেওয়া হবে একটি করে ৮০০ টাকার গিফট ভাউচার। ১৭ জানুয়ারি অথবা মজুত থাকা পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে। ঢাকা এবং ঢাকার বাইরে স্মার্ট টেকনোলজিসের যেকোনো শাখা এবং সুনির্দিষ্ট উপহার বিতরণ কেন্দ্র থেকে উপহার নেওয়া যাবে। —বিজ্ঞপ্তি