
আমি শীতকালের রাজা।
মাঠে-ঘাটে, শহরে-বন্দরে—সব জায়গায় আমার রাজত্ব।

সব জায়গায় চললেই রাজা হওয়া যায় না। তুই তো চায়নিজ ফোন। যার ইচ্ছা সে-ই কিনতে পারে।
তোরা কি জানস, আমারে দেইখাই স্টিভ জবসের মাথায় আইফোনের ডিজাইন আইছিল?
ভাই, আপনি পিঠা সমাজে কী করেন! রস+আলোতে যান। জোকস লিখলে ওরা পয়সা দেয়।
তোমাদের কথা শুনে একটা হাসির গল্প মনে পড়ল। অনুমতি দিলে বলতে পারি।
কিসের অনুমতি? তুই ব্যাটা পুডিং হয়ে পিঠাদের মাঝে কী করস? ভাগ এখান থেকে।

চিতই ভাই, আমারেও সঙ্গে নেন। গ্রাম ছেড়ে এই শহরে এসে কত চোর-বাটপার পিঠা যে দেখলাম! কাজের বেলায় নাই, খালি বড় বড় কথা। চলেন, আমরা গ্রামের মানুষ গ্রামেই ফিরে যাই। অনেক হইছে, এই স্বার্থপর শহরে আর না।

যান যান, চিতই মিয়া। গরিবদের সাহায্য করার নাম কইরা যে টাকা তুলে মেরে দেন—সব জানি।
গরিবের দুঃখ কেউ বোঝে না। সারা দিন শুধু প্রেম আর ফেসবুক। চললাম দুঃখী মানুষদের কাছে।
ভাই, এসব কী বলছেন? আমার রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লেখা, এটা কি আপনি দেখেননি?

থামেন, আপনার কাহিনি জানি। ফেসবুকে নকশির সঙ্গে প্রেম করতে গিয়া ছ্যাঁকা খাইছেন না?
আপনি এভাবে অপমান করতে পারেন না। কী ভাবেন নিজেকে? আজই ফেসবুকে ইভেন্ট খুলব—আজ আমি পিঠা নই বলে...
ব্যাটারে লাত্থি দিয়া বাইর কর। কিছু হলেই শুধু ফেসবুক ইভেন্ট। বুঝি না আছেটা কী এই ফেসবুকে!




