শীর্ষ পদে নারীর অনীহা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী কর্মীদের পেশাগত বিভিন্ন লক্ষ্য রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের শীর্ষ পদে পৌঁছানোর আকাঙ্ক্ষা তাঁদের নেই। জনসংযোগবিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেনো গ্রুপের নতুন এক জরিপে এ তথ্য জানানো হয়েছে। ২১ থেকে ৩৩ বছর বয়সী এক হাজার স্নাতক নারী এ গবেষণায় অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারী নারীদের মধ্যে কেবল ১৫ শতাংশ নিজ প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেন। অধিকাংশ নারীই প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত ত্যাগ স্বীকার করার ব্যাপারে কম আগ্রহ দেখিয়েছেন; যদিও তাঁরা জানেন, শীর্ষ নির্বাহীর দায়িত্ব পেতে হলে এ রকম ত্যাগের বিকল্প নেই। আর পেশাগত লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিগত সুখ বিসর্জন দেওয়ার পক্ষে মত দিয়েছেন অর্ধেকের কম নারী।
জেনো গ্রুপের প্রধান নির্বাহী বার্বি সিগেল বলেন, নারীদের পেশাগত অর্জনের ব্যাপারে আরও উৎসাহী করে তোলা প্রয়োজন। মেধাবী পেশাজীবীদের প্রজন্মকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগানো উচিত। লাইভসায়েন্স।