স্পেনভিত্তিক গবেষণা সংস্থা কনসিজো সুপিরিয়র দ্য ইনভেস্টিগেসিনোস সিয়েন্ট ফিকাসের (সিএসআইসি) গবেষক দল সাইবারমেট্রিকস ল্যাব সম্প্রতি সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চল বা বিষয়ভিত্তিক সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকাও করেছে সংস্থাটি। ওয়েবভিত্তিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ‘ওয়েবোমেট্রিকস র্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ শীর্ষক এ গবেষণার ফলাফল অনুযায়ী শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয় হলো: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিস (এমআইটি) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।দক্ষিণ এশিয়ায় সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মুম্বাই। দক্ষিণ এশিয়ায় ২৫তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ব তালিকায় বুয়েটের অবস্থান ২৩৯৮তম। দক্ষিণ এশিয়ার তালিকায় ৩৫তম এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (দক্ষিণ এশিয়ায় ৬৮তম), ব্র্যাক ইউনিভার্সিটি (৬৯তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৭৪তম) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (৭৬তম)। গবেষণা সংস্থাটি বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে জরিপ পরিচালনা করে। ওয়েবভিত্তিক প্রকাশনার দিক দিয়ে অবস্থান কেমন, এর বিস্তৃত ও জনপ্রিয় করার ক্ষেত্রের উদ্যোগ, অবাধ তথ্যপ্রবাহের উদ্যোগ, বৈজ্ঞানিক প্রকাশনাগুলোর ইলেকট্রনিক প্রবেশাধিকার কেমন এসব বিষয় দেখা হয়েছে গবেষণায়। গবেষণার বিস্তারিত জানা যাবে www.webometrics.info ঠিকানার ওয়েবসাইট। —নুরুন্নবী চৌধুরী