শীর্ষে ওরাকল সফটওয়্যার
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে সফটওয়্যার বিক্রয়ে ওরাকলকে নেতৃস্থানীয় হিসেবে ঘোষণা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেলেন্ট। সেলেন্টের বিগ লিগ্যাসি টেবিল ২০১০-এ ওরাকল এ স্বীকৃতি পেয়েছে। সেলেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওরাকল তার নিজস্ব বৈশিষ্ট্যের গুণে টেমেনস ও টিসিএসের মতো প্রতিষ্ঠানকে হারিয়ে বিগ লিগ্যাসি টেবিলের শীর্ষে উঠে এসেছে। ওরাকল ওয়েস্টার্ন ইউরোপ ছাড়া বিশ্বের অন্যান্য সব অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে। এশিয়া ও আফ্রিকার বাজারে একবারে ক্ষুদ্র আর্থিক সমবায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহৎ ব্যাংকে ওরাকলের সফটওয়্যারের সুস্পষ্ট আধিপত্য বিদ্যমান।’ ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস সফটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা এন আর কে রহমান বলেন, সেলেন্টের এই স্বীকৃতি ওরাকলের সলিউশনের সমন্বিত শক্তিশালী দিক এবং বিশ্ববাজারে আধিপত্যকে প্রতিফলিত করে। অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহকে তাদের জটিল, ঝুঁকিপূর্ণ ব্যবসায় সহায়তা অব্যাহত রেখেছে ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস।—বিজ্ঞপ্তি