শুক্রবার কিছুক্ষণ বন্ধ ছিলফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনাক্রমে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল। তা দেখে ফেসবুক কর্তৃপক্ষ তাদের সাইটটি কিছু সময়ের জন্য অফলাইনে নিয়ে যায়। ফেসবুকেরই একজন প্রকৌশলীর ভুলে ওই সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল। গত শুক্রবার এ ঘটনা ঘটে। ওই দিন ২০ থেকে ৩০ মিনিট ফেসবুক বন্ধ থাকে। ফেসবুকের নতুন ডিজাইন করা পেজ, পুনর্গঠিত ফটো সেকশন ও নতুন পৃষ্ঠা ব্যবস্থাপনা ফিচার সাইট স্থাপন করতে গিয়ে ওয়েবসাইটটির অভ্যন্তরীণ কিছু ফিচারের কোড ফাঁস হয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি ফিচারের নাম ‘মেমোরিজ’। এতে একজন গ্রাহক প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করেছেন, তা ধারাবাহিকভাবে প্রদর্শন করা হয়। এ জন্য ফেসবুক কর্তৃপক্ষ বাধ্য হয়ে সাইটটি বন্ধ করে দেয়। পরে অবশ্য এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ফেসবুক। ফেসবুকের নিজস্ব ব্লগে এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করে বলা হয়, ‘এভাবে বন্ধ করে দেওয়ায় আমরা নিজেরাও খুশি নই। আমরা চাই না, আমাদের গ্রাহকেরা এক মুহূর্তের জন্য কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হোক।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান