শুক্রবার থেকে আইইউটিতে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে (আইইউটি) ৪ ও ৫ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়েছে। আইইউটি কম্পিউটার সোসাইটি এর আয়োজক। এবারের উৎসবে দেশের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং প্রায় ৬০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। আইইউটি কম্পিউটার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহমেদ জানান, যেহেতু প্রযুক্তিকে উপেক্ষা করা সম্ভব নয় তাই এর উৎকর্ষের দিকে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ। এই উৎসবে প্রযুক্তির উৎকর্ষ নিয়ে নানা আয়োজন থাকবে। উৎসবে প্রোগ্রামিং প্রতিযোগিতা, হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রকল্প প্রদর্শন, গেম প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, সেমিনার ইত্যাদি আয়োজন থাকছে। আইইউটিতে এই আয়োজন সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে।
ঠিকানা: http://iutoic-dhaka.edu/ictfest।
বিজ্ঞপ্তি