শুক্রবার থেকে ঢাকায় ল্যাপটপ মেলা
Èজ্বালো প্রযুক্তির আলো' স্লোগান নিয়ে ঢাকায় নবমবারের মতো শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। বিজয় সরণির সামরিক জাদুঘর মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ মেলা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। Èকিউবি ল্যাপটপ মেলা ২০১৩'-এ এবারও থাকছে ল্যাপটপ নিয়ে নানা আয়োজন।গতকাল মঙ্গলবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার মূল পৃষ্ঠপোষক কিউবির হেড অব রিটেইল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহরিয়ার হাসান, সহ-পৃষ্ঠপোষক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আবু সাইদ, আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ, এইচপির প্রিন্টিং অ্যান্ড পারসোন্যাল সিস্টেম বিভাগের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূইয়া, স্যামসাং বাংলাদেশের আইটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল হাসনাতসহ অনেকে। মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার সমন্বয়ক আল আমিন দেওয়ান।এবারের মেলায় থাকছে সাতটি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টল। মেলায় কিউবির নতুন সংযোগ কিনলেই পরবর্তী মাসে প্যাকেজের ব্যবহার-সীমা তার দ্বিগুণ হয়ে যাবে।থাকছে গিগাবাইট ও এমএমডির সেৌজন্যে গেমিং জোন। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলায় বিকাশে অ্যাকাউন্ট খুলে বিনা মূল্যে প্রবেশ করা যাবে। এ জন্য মেলা প্রাঙ্গণে থাকা বিকাশ বুথে অ্যাকাউন্ট খুলতে হবে। ল্যাপটপ মেলার সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, ট্রন ও ওরাটন পিআর। ∏রাহিতুল ইসলাম