শুটিংয়ের জন্য ভ্যানিটি ভ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে মিনি বাস। কিন্তু এর নাম ভ্যানিটি ভ্যান। চলচ্চিত্র, নাটক বা বিজ্ঞাপনসহ যেকোনো শুটিংয়ের কাজে এটি ব্যবহার করা যায়। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হাউস এই ভ্যানিটি ভ্যান এনেছে। সিনেমা হাউসের পক্ষ থেকে নজরুল ইসলাম জানান, এই ভ্যানে নানা ধরনের সুবিধা আছে। যেমন: দুটি মেকআপ টেবিল, বিশ্রামের জন্য বসার ব্যবস্থা, ড্রেসিংরুম ও আধুনিক টয়লেট। পুরো ভ্যানিটি ভ্যান শীতাতপনিয়ন্ত্রিত। আছে জেনারেটরও। ভাড়া আলোচনা সাপেক্ষে হবে। ঢাকা ও ঢাকার বাইরে যেকোনো জায়গায় শুটিংয়ের কাজে এই ভ্যানিটি ভ্যান ব্যবহার করতে পারবেন। যোগাযোগ: ০১৬৭৬০৮৮৪৪০।