শুধু কি-বোর্ড দিয়েই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের বিভিন্ন কাজে কি-বোর্ড শর্টকাটের ব্যবহারে সুবিধা অনেক। সময় যেমন বাঁচে, তেমনি অন্য ব্যবহারকারীদের চেয়ে অনেকখানিই আপনাকে এগিয়ে রাখবে এসব শর্টকাট। কি-বোর্ডের শর্টকাটগুলো মনে রাখাটাই যা একটু ঝামেলার। এটুকু মেনে নিলে কি-বোর্ড দিয়ে দ্রুততার সঙ্গে কম্পিউটারে কাজ করা যায়। যাঁরা খুব মাউসপ্রিয় অর্থাৎ শুধু মাউস দিয়েই কাজ করতে পছন্দ করেন, তাঁদের কাজও দ্রুত করতে দিতে পারে এসব শর্টকাট। উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে এসবের প্রয়োগ করতে হবে।

একধাপ ওপরে যাওয়া
কি-বোর্ডের Windows Key+E চেপে উইন্ডোজের ফাইল এক্সপ্লোরার খুলুন। এক্সপ্লোরার খোলা অবস্থায় ধরুন আপনি Documents>Salary>2014>July ফোল্ডারে আছেন। এখন Salary ফোল্ডারে যেতে চাইলে বর্তমান অবস্থান থেকে দুই ধাপ আগে যেতে হবে। এ জন্য Alt চেপে ধরে দুবার ওপর দিকে চিহ্নিত তির বা আপ-অ্যারো চাপুন। এভাবে প্রতিবার Alt+Up Arrow একধাপ করে এগিয়ে যাওয়া যায়।

সামনে-পেছনে যাওয়া
আপনি চাইছেন আবার July ফোল্ডারে যাবেন। কি-বোর্ডের Alt+Left Arrow চেপে প্রতিবার একধাপ করে পেছন দিকে যেতে পারবেন। তাই Alt চেপে ধরে দুবার বাঁয়ে িতর চিহ্নিত কি চাপুন। একইভাবে এক ধাপ করে সামনের দিকে যেতে চাইলে অল্টার কি চেপে ডান িতর চাপুন।

নতুন ফোল্ডার তৈরি
উইন্ডোজের যেকোনো জায়গায় নতুন ফোল্ডার তৈরি করতে হলে ডান ক্লিক করে সাধারণত New>Folder ক্লিক করে তৈির করি। এর একটা সহজ শর্টকাট আছে। Ctrl+Shift+N চাপলে নতুন ফোল্ডার তৈরি হবে। উইন্ডোজ এক্সপি বাদে অন্য সব সংস্করণেই এই শর্টকাটটি কাজে লাগানো যাবে।