শুধু সংখ্যায় নয় যোগ্যতায়ও এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই পুলিশের উচ্চপদে কর্মরত। কাজ করছেন দেশ-বিদেশে। এনেছেন সুনাম, পেয়েছেন সাফল্য। মিলিত হলেন সম্মেলনে।  ছবি: অধুনা
সবাই পুলিশের উচ্চপদে কর্মরত। কাজ করছেন দেশ-বিদেশে। এনেছেন সুনাম, পেয়েছেন সাফল্য। মিলিত হলেন সম্মেলনে। ছবি: অধুনা

শুধু সংখ্যা বৃদ্ধি নয়, যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করে প্রতিযোগিতায় টিকে থাকার সময় এসেছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর নারী সদস্যরা যোগ্যতা প্রমাণ করে সফলভাবে এগিয়ে চলেছেন।


 ৬ ও ৭ জুলাই ঢাকার রাজারবাগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের প্রথম জাতীয় সম্মেলন। সেখানে বিভিন্ন ক্ষেত্রে নারী পুলিশের ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁদের সাফল্য, কর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতাসহ নানা বিষয় আলোচনা করা হয়। নারী পুলিশদের সুনাম-সাফল্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের কাম্য।২০০৮ সালের ২১ নভেম্বর বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছিল।