শুভ জন্মদিন প্রথম আলো ব্লগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ প্রথম আলো ব্লগের জন্মদিন।২০০৮ সালের ২৩ অক্টোবর ইন্টারনেটে প্রথম আলো ব্লগ (www.prothom-aloblog.com) তার যাত্রা শুরু করে। ব্লগসাইটটির সূত্রে জানা গেছে, বর্তমানে এই ব্লগসাইটটিতে প্রায় ২০ হাজার ব্লগার (ব্লগ লেখক) রয়েছেন। গত সেপ্টেম্বর মাসে মোট ১ কোটি ৬২ লাখেরও বেশিবার প্রথম আলো ব্লগ পড়া হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাভাষীরা এই ব্লগে লিখে থাকেন। গত ২০০৯ বইমেলায় ব্লগারদের যৌথ রচনায় উপন্যাসও বের হয়েছে।এ ছাড়াও বিভিন্ন দিবস ও বিষয়ভিত্তিক ই-বুক এবং সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে। ব্লগারদের স্বতন্ত্র সংগঠন ব্লগারস ফোরাম গঠিত হয়েছে। প্রথম আলো ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তিতে ব্লগে এবং ব্লগের বাইরে বিভিন্ন আয়োজন রয়েছে। ব্লগে বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ এবং পুরস্কার প্রদানের আয়োজন আছে। —নিজস্ব প্রতিবেদক