সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আজ ১১ বছরে পা দিচ্ছে। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় ফেসবুকের। ১০ বছর পূর্ণ করা ফেসবুকের যাত্রা শুরু হয় এর সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাত ধরে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির ডরম রুমে ‘দ্য ফেসবুক’ নামে শুরু হওয়া এ ওয়েবসাইটের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২০ কোটি।
মূলত হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে এক জায়গায় আনার পরিকল্পনা থেকে শুরু হয় ফেসবুকের যাত্রা। ১০ বছর শেষে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার! সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সারা বিশ্বের মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগ প্রতি মাসে অন্তত একবার হলেও ফেসবুক ব্যবহার করে। বিপুলসংখ্যক ব্যবহারকারীর ফেসবুকের দেয়ালে সর্বশেষ হালনাগাদ, ছবিসহ কন্টেন্ট রয়েছে এক ট্রিলিয়নেরও বেশি। আর এসব কন্টেন্টকে ফেসবুকের গ্রাফ সার্চের মাধ্যমে সাজানোর চেষ্টাও করা হচ্ছে। —বিজনেস টুডে, কম্পিউটার ওয়ার্ল্ড অবলম্বনে কাজী আলম